বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার শহরে উদ্ধার হল তাজা বোমা। বুধবার সকালে শহরের আদর্শ ক্লাব এলাকায় একটি স্কুলের সামনে প্লাস্টিকে মোড়া অবস্থায় ওই বোমাটি দেখতে পান এক দোকানদার। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, আদর্শ ক্লাব এলাকার মডেল মাদ্রাসা স্কুলের সামনে একটি দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় সন্দেহজনক একটি প্যাকেট। প্লাস্টিকের ভিতরে থাকা বস্তুটি বোমা বলে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে বোমাটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেটি একটি তাজা বোমা ছিল। যদিও কে বা কারা ওই বোমা সেখানে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
AdSense code
নির্বাচনের আগে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্…





Leave a Reply