জনতা TV

বাংলার কথা, জনতার আওয়াজ

নাজিরহাটে উত্তেজনা: বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার…

দিনহাটা নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের ৭/৩১ নম্বর বুথে রাজনৈতিক উত্তেজনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার। ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, দলীয় পতাকা লাগাতে গিয়ে তাঁদের বুথ সভাপতিকে মারধর করেন তৃণমূল কংগ্রেস-এর স্থানীয় নেতা-কর্মীরা।

বিজেপির দাবি, এদিন সকালে নির্দিষ্ট বুথ এলাকায় দলীয় পতাকা লাগানোর কাজ চলছিল। সেই সময় তৃণমূল সমর্থকেরা বাধা দেন এবং বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এরপরই বুথ সভাপতির উপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়। ঘটনায় তিনি আহত হন বলেও দাবি গেরুয়া শিবিরের।

অন্য দিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপিই ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁদের বক্তব্য, কোনও মারধরের ঘটনা ঘটেনি, …

AdSense code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *